ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটনের স্বল্প মূল্যের নতুন স্মার্টফোন বাজারে

Link Copied!

waltonতথ্যপ্রযুক্তি ডেস্ক : নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তারই ধারাবাহিকতায় ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছে স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন ‘প্রিমো সিফোর’।
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্জ প্রসেসর, গ্রাফিক্‌স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০। মেমোরির ক্ষেত্রে রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ইন্টারনাল মেমোরি ৫১২ মেগাবাইট, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ-সুবিধাসহ ১.৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এ ছাড়া ফ্রন্টে রয়েছে ভিজিএ ক্যামেরা। স্মার্টফোনটিতে এইচডি (৭২০পি) ভিডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে।
ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক, ভিডিও কলিং, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ, ওটিএ সাপোর্ট, অ্যাকসিলেরোমিটার (থ্রিডি) সেন্সর, ১৩০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি।
প্রিমো সিফোর স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৩ হাজার ১৯০ টাকায়। আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল ও ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।