নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যে সব শিক্ষার্থী মেধা/১ম রিলিজ স্লিপ তালিকায় স্থান পাননি অথবা মেধা/১ম রিলিজ তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা ভর্তি বাতিল করেছে, সে সব শিক্ষার্থী আগামী ১৮ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (www.admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

