ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহির পালে ভাটার টান

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপা আক্তার মাহি। মাহিয়া মাহি নামেই অধিক পরিচিত তিনি। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর থেকেই মাহি বেশ আলোচিত নাম।
ভালোবাসার রং, অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়নাসহ প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বেশকিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন মাহি। এছাড়া যৌথ প্ররেযাজনার দুটি সিনেমায় তিনি অভিনয় করে ওপার বাংলায়ও পরিচিতি পেয়েছে বেশ ভালোই। চলতি বছরের মে মাসে তিনি সর্বশেষ অভিনয় করেন অগ্নি-টু সিনেমায়। এবারের ঈদে সিনেমাটি মুক্তিও পেয়েছে। এর পর প্রায় তিন মাস ধরে মাহি কোনো সিনেমায় অভিনয় করছেন না। এবং নতুন কোনো সিনেমায় চুক্তি বদ্ধও হচ্ছে না। কোথায় হারিয়ে গেলেন মাহি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ প্রতিবেদন।
চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহিন-সুমনের ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। অভিনয় এবং চমৎকার বাচনভঙ্গীর মাধ্যমে প্রথম চলচ্চিত্র থেকেই দর্শক হৃদয়ে স্থান করে নেন। একই প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় চলচ্চিত্র শাহিন-সুমনের অন্যরকম ভালোবাসা তেও বাপ্পির বিপরীতে অভিনয় করেন মাহি। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় এ সিনেমাটি।
জাকির হোসেইন রাজুর পরিচালনায় পোড়ামন চলচ্চিত্রে সাইমন সাদিকের বিপরীতে দর্শকদের সামনে আসেন ভিন্ন আঙ্গিকে। এ চলচ্চিত্রটিও দর্শক মনে দাগ কাটে। চতুর্থ চলচ্চিত্রেই মাহির সৌভাগ্য হয় বর্তমানে বাংলা চলচ্চিত্রের এক নম্বর নায়ক শাকিব খানের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করেন পি এ কাজল।
মনতাজুর রহমান আকবর পরিচালিত তবুও ভালোবাসি সিনেমায় মাহি বাপ্পীর বিপরীতে অভিনয় করেন। ওয়াজেদ আলী সুমনের কি দারুন দেখতে চলচ্চিত্রে বাপ্পি ও শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেন মাহি।
২০১৪ তে মুক্তি পায় ইফতেখার চৌধুরীর অগ্নি চলচ্চিত্র। এ চলচ্চিত্র মাহির বিপরীতে অভিনয় করেন আরেফিন শুভ। এর পরে কমেডিধাচের চলচ্চিত্র জাকির হোসেন রাজু দবির সাহেবের সংসার মুক্তি পায়। এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেন বাপ্পি ও রোজ। সৈকত নাসিরের পরিচালনায় দেশা দ্যা লিডার চলচ্চিত্রে নবাগত শিপনের বিপরীতে মাহিকে দেখা গেছে। জাকির হোসেন রাজুর পরিচালনায় রিমেইক সিনেমা অনেক সাধের ময়না সিনেমা বাপ্পি ও মিলনের বিপরীতে অভিনয় করেন মাহি। সবগুলো চলচ্চিত্রই প্রযোজনা করেন জাজ মাল্টি মিডিয়া। জাজ এক টানা মাহিকে নিয়েই চলচ্চিত্র নির্মাণ করে আসছিল।
চলতি বছরের মাঝামাঝিতে বেশ কিছু পত্রপত্রিকায় মাহির স্ক্যান্ডাল ভিডিও, প্রেমের গুঞ্জন এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বাইরে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তার কাজ করার খবর প্রকাশিত হয়। এ নিয়ে আলোচনায় তুঙ্গে ছিলেন মাহি।
এর পরই জাজ মাল্টি মিডিয়া মাহিকে দিয়ে আর কোন সিনেমা নির্মান করবে না ঘোষনা দিয়েছেন কয়েক বার। তাদের ভায়ায় ‘মাহির উচ্ছৃঙ্খল জীবন-যাপন, ভিডিও স্ক্যান্ডাল প্রকাশ এবং একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জের ধরে চলচ্চিত্রমহলে বিব্রতকর অবস্থার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও এক ধরনের অস্বস্তিতে পড়ে। প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপনে ভারতে আবকাশ যাপনের ঘটনা নিয়েও চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিতে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। যার ফলে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব সুনাম অক্ষুন্ন রাখতেই তাদের ভাবমূর্তি ধরে রাখতেই মাহিকে নিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে মাহিও অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ করবেন বলে ঘোষনা দিয়েছেন। যেখানে জাজের অনুমতি ছাড়া মাহি কোন সিনেমায় কাজ করেনি। জাজের বাহিরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্য গুলোতে। বিশেষ করে প্রযোজক আরশাদ আদনানের কয়েকটি সিনেমায় অভিনয় করার কথাও ছিলো। কিন্তু এখন পর্যন্ত কোন সিনেমার শুটিং করতে মাহিকে দেখা যায়নি।
সম্প্রতি মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠছে মাহি আবার জাজের সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি পাওয়া সিনেমা অগ্নি-টু সিনেমার প্রচারনায় মাহিকে জাজের কর্নধার আব্দুল আজিজের সঙ্গে বেশ আন্তুরিক ভাবে দেখা দেছে। যেখানে জাজ থেকে ঘোষনা দেয়া হয়েছিলো মাহি জাজেরে অফিসে প্রবেশ করতে পারবে না এবং অগ্নি-টু সিনেমার প্রচারনায়ও মাহিকে প্রয়োজন নেই। এসব দেখে অনেকই ধারনা করছেন জাজ-মাহির সর্ম্পেক বরফ গলছে।
মাহি জাজের সিনেমায় অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবাবে মাহিও গন মাধ্যমকে জানান, ‘এ বিষয় আমি কিছু জানি না। আজিজ ভাই বলতে পারবেন।’  মিডিয়া পাড়ায়ও শোনা যায় জাজ ও মাহির মধ্যে সমাঝোতা হচ্ছে।
এদিকে মাহি অভিনীত একটিমাত্র সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। জাকির হোসেন রাজু পরিচালিত অনেক দামে কেনা। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। তবে এটি ছাড়া ঢাকাই চলচ্চিত্রের বিজ্ঞাপন হয়ে ওঠা মাহির নতুন কোনো ছবি নাই। সব মিলিয়ে এখন সবার মনেই এক প্রশ্ন মাহির ক্যারিয়ারে কি এখন ভাটার টান চলছে?