বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরেই নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনয় শিল্পী পপি। বিশেষ করে ঈদ এলেই তার ব্যস্ততা বেড়ে যায়। প্রত্যেক ঈদেই একাধিক নাটক-টেলিফিল্মি নিয়ে হাজির হন তিনি। এবার ঈদের জন্য নির্মাতা বি ইউ শুভর নাটকে অভিনয় করছেন।
নির্মাতা বি ইউ শুভ বলেন, ‘প্রত্যেক ঈদেই পপিকে নিয়ে কাজ করি। কয়েকদিন আগেও উনি ফোন করেছিলেন এবার কাজ করবো কিনা। আমি চ্যানেলের কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিলাম। একুশে টিভি থেকে কনফার্ম করেছে। পপিকে নিয়ে নাটক করছি। নাটকটি ছয় পর্বের। তবে নামটা এখনো ঠিক করা হয়নি।’
ঈদুল ফিতরে দুটি টেলিছবিতে দেখা গেছে পপিকে। জি এম সৈকতের ‘লাভ স্পিড’ ও টি আর আরিফের ‘ভালোবাসা দুজনে’। দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও হাসান জাহাঙ্গীর।

