ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম শুনানি

Link Copied!

logo-Idraঅর্থনৈতিক প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) গঠিত বিরোধ নিষ্পত্তি কমিটি’র প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুনানি শেষে কমিটি এর ফল জানাবে।
বুধবার দুপুরে কর্তৃপক্ষের দপ্তরে এই শুনানী অনুষ্ঠিত হয়। দিনের শুনানি শেষে আগামীকাল পর্যন্ত এটি মুলতবি করা হয়েছে। আগামীকাল একই সময়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে।
আজ বীমা গ্রহীতা বিলকিস সল্ট ইন্ডাট্রিজ লিমিটেড এবং বীমাকারী জনতা ইন্স্যুরেন্সের মধ্যকার বীমা দাবি বিরোধ নিষ্পত্তিতে শুনানি অনুষ্ঠিত হয়। বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের পর এরা ছিল প্রথম আবেদনকারী।
শুনানিতে বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কমিটির সদস্য মো. কুদ্দুস খান এবং ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া বীমা গ্রহীতা ও বীমাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
শুনানিতে অভিযোগের পক্ষে বীমা গ্রহীতার বক্তব্য শোনা হয়। এরপর অভিযোগের পরিপ্রেক্ষিতে বীমাকারী প্রতিষ্ঠানকে জবাব দিতে বলা হয়। পরে দিনের নির্দিষ্ট সময় শেষ হওয়ায় শুনানি মূলতবী করা হয়। আগামীকাল বিকেল ৩টায় পরবর্তী শুনানি শুরু হবে। এতে উভয় পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, আইডিআরএ কর্তৃক বীমা আইন, ২০১০ এর ৭৩ ধারা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিরোধ নিষ্পত্তি কমিটি) প্রবিধানমালা, ২০১২ অনুযায়ী বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিধি অনুযায়ী স্বাধীনভাবে কাজ করবে।
ফলে বীমা বিরোধ নিষ্পত্তিতে আর দীর্ঘ কালক্ষেপণ হবে না। একই সঙ্গে বীমা কোম্পানি ও বীমা গ্রহীতা বিধি অনুযায়ী বীমা বিরোধ নিষ্পত্তির সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।