ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্দা উঠলো রবি স্মার্টফোন ও ট্যাব মেলার

Link Copied!

Robiঅর্থনৈতিক প্রতিবেদক : নতুন ব্র্যান্ডের ট্যাব ও মোবাইল ফোন নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব মেলা’। মেলাটি ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। টিকিট মূল্য ২০ টাকা। শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ দিন সকাল ১০টা থেকে সকলের জন্য মেলার প্রাঙ্গণ উন্মুক্ত ছিল।
মেলায় অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হচ্ছে, স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, র‌্যাংগস, এলিট, অ্যাসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন প্রভৃতি ব্র্যান্ড।
মেলায় অংশ নেওয়া দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীতে একাধিক ব্র্যান্ডের কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করা হবে বলেও জানায় আয়োজকরা। মেলা উপলক্ষে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেইজে বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। বিজয়ীদের ট্যাব, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
জানা গেছে, দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হয়েছে। একটি মেগা, ১৩টি, পাঁচটি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী এবং বিক্রি করবে।
এছাড়াও ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে মেলায় থাকছে বিশেষ প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, রবির কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপন্সিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম প্রমুখ।