অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ। একইসঙ্গে কেমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৬০৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২ কোটি টাকা বা ২ দশমিক ০৪ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দিনশেষে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকার। মোট লেনদেন অংশ নেয় ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির, দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

