ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন লেম্যান

Link Copied!

lehmanস্পোর্টস ডেস্ক : অ্যাশেজ হেরে ‘বিধ্বস্ত’ ক্লার্কদের কোচ ড্যারেন লেম্যান ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল খেলা দেখে মনকে চাঙা করতে চেয়েছিলেন। এজন্য তিনি টুইট করে একটা টিকিটও চেয়ে বসেন। আর তাতেই ‘ক্ষুব্ধ’ হয়ে উঠে অস্ট্রেলিয়ান সমর্থকরা। চারদিক থেকে ধেয়ে আসা নানা সমালোচনাও হজম করতে হচ্ছে লেম্যানকে।
এই যখন অবস্থা তখন বুধবার আত্মপক্ষ সমর্থন করে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ড্যারেন লেম্যান,‘আমরা খুবই বাজে খেলেছি। শক্তিশালী প্রতিপক্ষ আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে। কোচিং স্টাফ, খেলোয়াড় এবং নির্বাচকরা আমরা সবাই এজবাস্টন ও ট্রেন্টব্রিজ টেস্টে হারের দায় নিচ্ছি।’
পাঁচ টেস্টের অ্যাশেজে ইতোমধ্যে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জন্য বড় লজ্জার ছিল ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগেই ৬০ রানে গুটিয়ে যাওয়া।
অস্ট্রেলিয়ার সাধারণ দর্শক তো বটেই, এমন পারফরম্যান্স মানতে পারেননি সাবেকরাও। লেম্যানও বলছেন, এমন পরাজয়ে কোন অজুহাত নেই, ‘আমরা যেভাবে হেরেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে টাকা খরচ করে যারা যুক্তরাজ্যে এসে খেলা দেখেছেন এবং যারা ঘরে বসে দেখেছেন।’
সংবাদমাধ্যমে কড়া ভাষায় সমালোচনা করা হচ্ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের। লেম্যান মিডিয়ার নেতিবাচক সমালোচনা বরং গ্রহণ করছেন।
তার ভাষায়, ‘এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই যে, আমরা প্রত্যাশা-মাফিক পারফর্ম করতে পারিনি। আমরা মিডিয়ার নেতিবাচক সমালোচনা গ্রহণ করছি। কারণ, আমরা যখন গত দুই বছরে সফল ছিলাম তখন তারা আমাদের ইতিবাচক সমর্থন দিয়েছে।’
মাইকেল ক্লার্কের দল ইংল্যান্ডে কতটা ‘জঘণ্য’ পারফরম্যান্স প্রদর্শন করেছে সেটা সবাই দেখেছে। তবে লেম্যান দল হিসেবে আরও উন্নতি করারই প্রতিশ্রুতি দিচ্ছেন। কোথায় ঘাটতি আছে সেগুলো তিনি খুঁজে বের করতে চান। এর প্রয়োগ হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। কারণ অস্ট্রেলিয়ার পরের সফর যে বাংলাদেশেই।