ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মরিনহোর ক্ষমা চাওয়া উচিত’

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : জনসম্মুখে চেলসির নারী চিকিৎসক ইভা কার্নেইরো’কে অপদস্ত করায় চেলসি কোচ মরিনহোর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্র করেছেন লিভারপুলের সাবেক প্রধান চিকিৎসক পিটার ব্রাকনার। লিভারপুল ছেড়ে এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা পিটার জানান, টিম চিকিৎসকের সমালোচনা করাটা মরিনহোর ভুল ছিল। পাশাপাশি তিনি জানান, কর্নেইরো’র তার ভূমিকা পরিবর্তন করা উচিত হবে না।
শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচ চলার একেবারে শেষ মুহূর্তে এডেন হ্যাজার্ড ইনজুরিতে পড়লে তার চিকিৎসায় লেগে পড়েন কার্নেইরো। তবে হ্যাজার্ডের চোটকে যেভাবে সামাল দিয়েছেন তিনি সেটা পছন্দ হয়নি মরিনহোর। বিশেষ করে হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে যাওয়ায় বেশি খেপেছেন চেলসি কোচ। কেননা, ৫২ মিনিটে গোলরক্ষক থিয়াবো কুর্তোয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় হ্যাজার্ডকে মাঠ থেকে তুলে নেয়ায় চেলসি ৯ জনের দলে পরিণত হয়।
এভাবে এডেন হ্যাজার্ডকে মাঠ থেকে তুলে নেয়ায় বেশ খেপে গিয়ে কার্নেইরো’কে আবেগপ্রবণ ও সাদাসিধে বলে বকাঝকা করেন এবং তিনি খেলা সম্পর্কে কোনো ধারণা রাখেন না বলে উল্লেখ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। সে ঘটনার সূত্র ধরেই মাঠের দায়িত্ব থেকে কার্নেইরোকে প্রত্যাহার করা হয়েছে
বিবিসি রেডিও-৫ কে দেয়া সাক্ষাৎকারে পিটার ব্রাকনার অপরের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারে মরিনহো যথেষ্ট সহনশীল নন বলে অভিযোগ করেন। পাশাপাশি সেদিন কার্নেইরো’র ভূমিকা যথার্থ ছিল বলে জানান তিনি।
লিভারপুলের সাবেক চিকিৎসক পিটার ব্রাকনার মরিনহোর বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘মাঠে খেলোয়াড় ইনজুরিতে পড়লে কোচের কিছু করার থাকে না। যা করার চিকিৎসকই করবে। চিকিৎসক শতভাগ সঠিক দায়িত্ব পালন করেছেন। আর আমার দৃষ্টিতে মরিনহো ১০০ ভাগ ভুল ছিল।’
এরপর মরিনহোকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তার (মরিনহো) উচিত (কার্নেইরো’র কাছে) ক্ষমা চাওয়া। পাশাপাশি ক্লাবের উচিত চিকিৎসক ও ফিজিওকে এই ঘটনার জন্য যে অপদস্থ করা না হয়। তাকে (কার্নেইরো) হাজার হাজার দর্শকের সামনে অপমান করা হয়েছে। কিন্তু সে তো ভুল কিছু করেনি।’