ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবির ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১৬ আগস্ট

Link Copied!

sauনিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার শেকৃবি উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শেকৃবি উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা এ কথা জানান।
রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর। ১৬ নভেম্বর সোমবার বিকেল ৩টায় শেকৃবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।
২০০১ সাল থেকে ২০১৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, এমএস বা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সব শিক্ষার্থী এ সমাবর্তনে অশংগ্রহণ করতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা, স্নাতক সনদ ফি ২ হাজার টাকা, স্নাতকোত্তর সনদ ফি ২ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি সনদ ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ১৬ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.sau.edu.bd এর Convocation Icon login করে) নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে রেজিস্টেশন সম্পন্ন করতে হবে।
যারা সাময়িক সনদ গ্রহণ করেছেন তাদের অবশ্যই মূল সনদ গ্রহণের পূর্বে সমাবর্তন স্থলের নির্ধারিত বুথে (গাউন গ্রহণের সময়) সাময়িক সনদ জমা দিতে হবে।
প্রার্থীকে অনলাইন রেজিস্ট্রেশনের সময় এসএসসি/সমমানের পরীক্ষা পাসের সনদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ অনুযায়ী নিজ নাম লিখতে হবে। প্রার্থীকে সমাবর্তন রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির জন্য ই-মেইল আইডি দিতে হবে। নির্ধারিত ফি (রেজিস্ট্রেশন ফিসহ প্রযোজ্য সনদ ফি) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংক হিসাব (Biller ID 370) অথবা বিকাশের ওয়ালেট নম্বর ০১৭৫৬ ১৭৪৫ ৮৮ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেয়ার সময় Bill No-এর ক্ষেত্রে প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেয়ার সময় Reference-এর ক্ষেত্রে প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। সমাবর্তন সম্পর্কিত যেকোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের হটলাইন: ০১৭৫৬ ৩৩৩০৫১-৫২ এর মাধ্যমে জানা যাবে। এছাড়া প্রয়োজনে শেকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের ‘সমাবর্তন হেল্প ডেস্ক’ থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।