ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত স্মার্টফোন আনলো লেনোভো

Link Copied!

lenovoতথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর অনলাইন ব্যান্ড এবার স্মার্টফোনের বাজারে নাম লেখালো। লেনোভোর স্মার্টফোনের নাম ‘জুক’। সম্প্রতি লেনোভো জুক সিরিজের প্রথম ফোনটি তৈরি করেছে। এটির মডেল জে ১। ১৮ আগস্ট থেকে চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে।
লেনোভো তাদের প্রথম স্মার্টফোন দিয়েই তাক লাগিয়ে দিতে চায়। এজন্য বিশেষ কিছু ফিচার যোগ করা হয়েছে জে১ এ। ফোনটি মেটাল ফ্রেমে তৈরি। তবে এটিতে লেনোভোর কোনো লোগো নেই। শুধু জুক লোগো আছে।
জুক জে ১ স্মার্টফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০পিক্সেল। ফোনটিতে ফিংগার প্রিন্ট স্ক্যানার আছে। এটিতে আরও আছে ইউএসবি সি পোর্ট ৩.০, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর। প্রসেসরের ক্লক স্প্রিড ২.৫ গিগাহার্টজ। ফোনটির র‌্যাম ৩ জিবি। এটি অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। এতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ আছে।
জে১ স্মার্টফোনটির রিয়ার ক্যামেরায় আছে সনির  ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা । ক্যামেরায় সনির ইমেজ সেন্সর এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে। সেলফি তোলার জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাটারি ৪১০০ মিলিঅ্যাম্পায়ারের।
লেনোভোর এই ফোনটি ফোর জি, থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। চীনের বাজারে ফোনটির মূল্য ১৭৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাড়ায় ২১ হাজার ৮৯২টাকা। আপাতত, লেনোভোর ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। অন্য কোনো দেশে ফোনটি ছাড়া হবে কি না সে ব্যাপারে প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।