ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শানদার’ ট্রেইলারে বিকিনি পরিহিত আলিয়া

Link Copied!

alia-bhattবিনোদন ডেস্ক : কুইন সিনেমার পরিচালক বিকাশ বেহেলের পরবর্তী সিনেমা শানদার। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। কমেডি, গ্ল্যামার আর রোমান্সে ভরপুর সিনেমাটির ট্রেইলারে শহিদ-আলিয়ার রোমান্সের পাশাপাশি দেখা গেছে বিকিনি পরিহিত আলিয়া ভাটকে।
গত ১১ আগস্ট মঙ্গলবার ইউটিউবে ছাড়া হয় শানদার সিনেমাটির তিন মিনিটের একটি ট্রেইলার। ট্রেইলারের শুরুতে শহিদ নিজেকে জাগজিন্দার জগিন্দার নামে পরিচয় করিয়ে দেন। অন্যদিকে আলিয়া নামেই সিনেমাটিতে দেখা মিলছে আলিয়ার। নানা রকম হাস্য রসিকতা আর কৌতুকের মাধ্যমে আলিয়া-শহিদের রোমান্স তুলে ধরা হয়েছে ট্রেইলারে।
ট্রেইলারে শহিদকে খোঁচা খোঁচা দাড়িতে দেখা গেছে। তবে আলিয়াকে আগের চেয়ে বেশি গ্ল্যামারাস দেখা যাবে শানদারে। সিনেমায় দর্শকরা দেখতে পাবেন বিকিনি পরিহিত আলিয়াকে। শোনা যাচ্ছে বিকিনিতে নিজেকে মানিয়ে নিতে খুব পরিশ্রম করেছেন এ অভিনেত্রী।
বিকাশ বেহেল পরিচালিত শানদার সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন শহিদ এবং আলিয়া। সিনেমায় শহিদের বাবা পঙ্কজ কাপুরকেও দেখা যাবে। সিনেমাটির মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন শহিদ কাপুরের বোন সানাহ কাপুর।
সিনেমার যৌথ প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রডাকশন এবং ফ্যান্থম ফিল্মস। আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।