ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিয়ার উপস্থাপনায় শুরু হচ্ছে ‘হলিডে প্ল্যানার’

Link Copied!

priyaবিনোদন ডেস্ক : একটা সময় র‌্যাম্প মাতিয়েছেন। এরপর ডানা মেলেছেন মডেলিংয়ের দুনিয়ায়। এরপর নাম লিখিয়েছেন রূপালী পর্দায়। অভিনয় করেছেন বেশ কয়েকটি টিভি নাটকেও। তবে এবার নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন তিনি। যার কথা বলছি তিনি জান্নাতুল ফেরদৌস পিয়া। জিটিভিতে শুরু হতে যাচ্ছে ‘হলিডে প্ল্যানার’ শিরোনামে একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান। আর এতেই উপস্থাপক হিসেবে দেখা মিলবে এই তারকার।
বিশ্বের বিভিন্ন দেশের আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো তুলে ধরা হবে ‘হলিডে প্ল্যানার’ এ। অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট হলো কীভাবে একজন মানুষ ছুটির দিনগুলো অনেক সুন্দর ভাবে মনোরোম পরিবেশে উপোভোগ করতে পারেন এবং কোথায় কোথায় ঘুরতে পারেন। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বের শুটিং হয়েছে এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন আকর্ষণীয় স্থানে।
অনুষ্ঠানটি সম্পর্কে পিয়া বলেন,‘এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম আফ্রিকার বিভিন্ন দ্বীপে গিয়েছি। এত সুন্দর দ্বীপ, চোখে না দেখলে বিশ্বাস হবে না। এর নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। সবচেয়ে মজার কথা, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে নিয়ে এ দ্বীপে হানিমুনে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। অনুষ্ঠানটির প্রথম পর্ব সাজানো হয়েছে এই দ্বীপের বিভিন্ন দিক নিয়ে। আশা করছি অনুষ্ঠানটি দেখে দর্শক অনেক আনন্দ পানের এবং ভ্রমনকালীন অনেক তথ্য জানতে পারবেন।’
জান্নাতুল ফেরদৌস পিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। অনুষ্ঠানটি ১৩ আগষ্ট থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জিটিভিতে প্রচার হবে।