বিনোদন ডেস্ক : অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার ও পপ লেডি রিহানার গর্ভে হলিউড সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সন্তান, এমন ভুয়া খবর ছাপিয়ে মাশুল গুনছে ফ্রান্সের একটি ম্যাগাজিন।
জানা গেছে, চলতি বছরের শুরুতে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সাথে প্রেমের সম্পর্ক ছিল পপ লেডি রিহানার। আর তাদের মেলামেশার এমন খবরকে প্রাধান্য দিয়ে ফ্রান্সের একটি ম্যাগাজিন সেইসময় তাদের কভার পেইজ করে ছিল ‘রিহানার পেটে ক্যাপ্রিওর সন্তান’। এমন খবর লিওনার্দো ডি ক্যাপ্রিওর দৃষ্টিতে এলে তিনি ফ্রান্সের ওই ম্যাগাজিনটির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও মানহানির মামলা করেন।
অবশেষে ফ্রান্সের আদালত বিষয়টি আমলে নিয়ে ন্যায্য বিচারই করেছে। ভুয়া সংবাদ ছাপানোর দায়ে দায়ী ওই ম্যাগাজিনটির বিরুদ্ধে ৮৮ হাজার ডলার জরিমানা করে। ম্যাগাজিনটির কর্ণধার ফ্রেডরিখ ভুয়া সংবাদ প্রকাশের দায় স্বীকার করে বলেন, আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম না, কিন্তু রিহানার গর্ভবতী হওয়ার বিষয়টি সে সময় গুঞ্জন ছিল।
উল্লেখ্য, বছরের শুরুতে রিহানার সাথে ডি ক্যাপ্রিওর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে পরস্পর নতুন প্রেমে মজেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

