ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ামি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘সুতপার ঠিকানা’

Link Copied!

Sutopar-Thikana-16বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মায়ামি ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসবে কাহিনীচিত্র বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সরকারী অনুদান সহায়তায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুতপার ঠিকানা (ইংরেজী নাম- হার ওন অ্যাড্রেস)। কাহিনীচিত্র বিভাগে আরো নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অর্জেন্টিনা, কলাম্বিয়া ও ইন্দোনেশিয়ার আরো ১১টি চলচ্চিত্র। আগামী ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
দক্ষিণ এশিয়ার নারীজীবন নিয়ে নির্মিত সুতপার ঠিকানা প্রসূন রহমান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এশিয়া ও ইউরোপের নির্বাচিত আরো কয়েকটি উৎসবে চলচ্চিত্রটি পাঠানো হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, চলতি বছরের ৮ মে মুক্তি পায় ‘সূতপার ঠিকানা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, অপর্ণা, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, কুমার নিবিড় প্রমুখ। সিনেমাটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।