ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চৌধুরী ইলেকট্রনিক্সে মার্সেলের ঈদ অফার

Link Copied!

Marcelঅর্থনৈতিক প্রতিবেদক : আশুলিয়ার চৌধুরী ইলেকট্রনিক্স দেশীয় ব্র্যান্ড মার্সেলের পণ্যে সাব ডিলারদের জন্য মেগা ঈদ অফার ঘোষণা করেছে। কোরবানীর ঈদকে সামনে রেখে এ অফার ঘোষণা করেছে তারা।
মার্সেলের ঢাকা পশ্চিমের আশুলিয়ার ডিলার চৌধুরী ইলেকট্রনিক্স থেকে কোন সাব ডিলার একসঙ্গে ১০০টি ফ্রিজ ক্রয় করলে একটি ফ্রিজ (১৩.৫০সিএফটি) উপহার দেওয়া হবে।
এছাড়া মার্সেলের ৭০টি ফ্রিজ কিনলে একটি ফ্রিজ (১১ সিএফটি), ৫০টি ফ্রিজের জন্য ২১ ইঞ্চি সিটিভি, ৪০টির জন্য একটি ১৪ ইঞ্চি সিটিভি এবং ৩০টি ফ্রিজ ক্রয় করলে একটি ইলেকট্রিক ওভেন উপহার দেওয়া হবে।
অফারটি চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে। যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
মার্সেলের বিপণন প্রধান (দক্ষিণ) মতিউর রহমান জানান, পণ্যের গুণগত উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে ক্রেতা আকর্ষণ করছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে দেশের বাজারের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়েছে মার্সেল। এ ব্র্যান্ডের বিপণন কার্যক্রম আশুলিয়া এলাকায় আরো বেগবান করার লক্ষ্যে এ অফার দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে যাত্রা শুরুর পর মাত্র কয়েক বছরে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারের একটি বড় অংশ দখল করেছে মার্সেল। ক্রেতা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত এ ব্র্যান্ডে যুক্ত হচ্ছে নতুন মডেলের পণ্য।