ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তব্যাংক লেনদেনে পস-এর যাত্রা শুরু

Link Copied!

Bankঅর্থনৈতিক প্রতিবেদক : আর্থিক খাতে ক্যাশবিহীন কেনাকাটা করতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতায় আন্তব্যাংক পয়েন্ট অব সেলর (পস)-এর যাত্রা শুরু হয়েছে।
এ কার্যক্রমে প্রাথমিকভাবে লেনদেন করা যাবে ডাচ-বাংলা, পূবালী, দি সিটি ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এটিএম কার্ড দিয়ে। দেশে কার্যরত অন্য ব্যাংকগুলোও এতে যুক্ত হতে পারবে।
উল্লিখিত ব্যাংকের এটিএম কার্ড (ডেবিট-ক্রেডিট) দিয়ে চারটি ব্যাংকের পস মেশিন থেকে দেশের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমল থেকে কেনাকাটা করতে পারবেন। পসের মাধ্যমে বছরে ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে।
বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এ সময় ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, মাহফুজুর রহমান ও চার ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।