অর্থনীতি ডেস্ক : ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. বদিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।
দিনব্যাপি সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ মোল্লা। ব্যবস্থাপক সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের ৩৩টি শাখার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম শাখা প্রধানদের অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সফল প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণ, গুণগত গ্রাহক সেবা প্রদান, মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের আইন ও আদায় বিভাগের প্রধান ও এসইভিপি ফরহাদ আহমেদ চৌধুরী।

