ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড ছাড়লেন ‘হতাশ’ হাডিন

Link Copied!

Hadinস্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের পর আর অসি দলে ডাক পাননি ব্র্যাড হাডিন। লর্ডসে সিরিজের শেষ টেস্টেও তার দলে ফেরার তেমন সম্ভাবনা নেই। তাই সিরিজ শেষ হওয়ার আগেই পরিবার নিয়ে ইংল্যান্ড ছেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে ইংল্যান্ড ছাড়েন হাডিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র হাডিনের দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন।
কার্ডিফে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে মাত্র ২৯ রান করেছিলেন হাডিন। এরপর মেয়ে মিয়ার অসুস্থতার কারণে লর্ডসে দ্বিতীয় টেস্টে থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।
হাডিনের পরিবর্তে লর্ডস টেস্টে অসি দলে অভিষিক্ত হন ২৯ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার নেভিল। পরের দুই টেস্টেও হাডিনকে আর বিবেচনায় রাখেননি নির্বাচকরা। তার জায়গায় খেলেন ওই নেভিলই।
আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ওভাল টেস্টেও দলে ফেরার সম্ভাবনা নেই ৩৭ বছর বয়সি হাডিনের। তাই অনেকটা হতাশ হয়েই যেন সিরিজ শেষ হওয়ার আগে পরিবার নিয়ে দেশের ফিরে গেলেন এই অসি উইকেটরক্ষক।