ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষের শুরুতে মলিন সাঙ্গাকারা

Link Copied!

sangakara-1স্পোর্টস ডেস্ক : মাত্র দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলংকান তারকা কুমার সাঙ্গাকারা। বুধবার গল টেস্ট দিয়েই সাঙ্গাকারার বিদায়-রাগিনী বেজে উঠতে শুরু করেছে। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শেষবারের মতো গলে খেলতে নামেন সাঙ্গাকারা। তবে শেষের শুরুতে রাঙাতে পারেননি তিনি। প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেই সাজঘরের পথ ধরেন এই লংকান গ্রেট।
টস জিতে ব্যাটিংয়ে নামার পর মাত্র ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক শ্রীলংকা। এই সময় ক্রিজে আসেন কুমার সাঙ্গাকারা। গলের দর্শকরা তার কাছে দারুণ কিছু আশা করেছিলেন। তবে দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। মাত্র ৫ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে সিলি পয়েন্টে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সাঙ্গা। ফলে বিদায়ী সিরিজের শুরুটা মলিনই হলো তার।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কুমার সাঙ্গাকারা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় জানিয়েছেন তিনি। আর আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্ট খেলেই টেস্টকে বিদায় জানানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি ঘটাবেন তিনি।
টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুমার সাঙ্গাকারা। গল টেস্টের আগে ১৩২ টেস্টে ১২ হাজার ৩০৫ রান করেন তিনি। গড়টাও ঈর্ষণীয়, ৫৮.০৪। টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি করেছেন এই লংকান গ্রেট। ৩৮টি সেঞ্চুরির মধ্যে ১১টি ডাবল সেঞ্চুরি। তাছাড়া গত বছর বাংলাদেশের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি (৩১৯) করার গৌরব অর্জন করেন তিনি।
টেস্টে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাঙ্গা। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে তার রান সংখ্যাই বেশি। উইকেটের পেছনে ১৫১টি ডিসমিসাল করেন তিনি। এছাড়া খেলোয়াড় হিসেবে ৫১টি ক্যাচ লুফে নেন এই তিনি। কিংবদন্তি হওয়ার জন্য আর কী লাগে!