ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি দেখালেন কেন তিনি সর্বকালের সেরা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বড় ম্যাচে তিনি কখনো তিনি দলের ত্রাণকর্তা, আবার কখনো-বা আক্রমণের ফলা। গত এক দশক ধরে বার্সেলোনায় লিওনেল মেসির ভূমিকাটা এমনই। বার্সার গোলের ভাগ্য নির্ভর করেছে এই আর্জেন্টাইন তারকার কারিশমার ওপরই। অবিশ্বাস্য ড্রিবলিং আর চোখ ধাঁধানো ফ্রি-কিকে দলকে গোল উপহার দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন গোটা ফুটবল বিশ্বকে। মঙ্গলবার উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষেও এর ব্যতিক্রম হলো না।
ম্যাচের মাত্র তিন মিনিটেই ১-০ গোলে পিছিয়ে তার দল বার্সা। কিন্তু ৭ থেকে ১৫, ৮ মিনিটের মধ্যে অসাধারণ দুটি ফ্রি-কিকে মেসি করলেন জোড়া গোল। দুটি গোলই ছিল দেখার মতো, যা দেখে মোহাবিষ্ট হতে বাধ্য যেকোনো ফুটবলদর্শক। প্রথম গোলটি করলেন বক্সের সামনে থেকে সেভিয়ার খেলোয়াড়দের তৈরি করা দেয়ালের ওপর দিয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে। সেভিয়ার গোলরক্ষক বেতো ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারলেন না। এরপর দ্বিতীয় গোলটি তো ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে, ওই জাদুকরি বাঁ-পা পায়ের শটেই।
পেদ্রোর করা বার্সার জয়সূচক গোলেও বড় অবদান মেসিরই। নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোরলাইন ছিল ৪-৪, চলছিল অতিরিক্ত সময়ের খেলা। ১১৫ মিনিটে ফ্রি-কিক নিলেন মেসি। ফ্রি-কিক থেকে মেসির শট প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে আসে, ফিরতি বলে তার আরেকটি জোরালো শট প্রায় জালে জড়িয়েই যাচ্ছিল। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। তবে ওখানে বল পেয়েই বার্সার জয়সূচক গোল করেন পেদ্রো। তবে ওই গোলে সবচেয়ে বেশি অবদানটা তো মেসিরই।
কেন অনেকেই তাকে সর্বকালের সেরা বলে, সেভিয়ার বিপক্ষে সেই প্রমাণ আবারও এক ঝলক দিলেন মেসি। ম্যাচ শেষে মেসির প্রশংসায় স্বয়ং সেভিয়ার খেলোয়াড় ভিতোলোও বলে গেলেন এমন কথা। সেভিয়ার এই ফরোয়ার্ড সাংবাদিকদের বলেন, ‘মেসি দেখালেন, কেন তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। আজ (মঙ্গলবার) ও ছিল একদম ঝড়ের মতো।’