ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবায়নযোগ্য জ্বালানিতে ব্রাজিলকে বিনিয়োগের আহ্বান

Link Copied!

DCCIঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও জলবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।
মঙ্গলবার রাজধানীর গুলশান সেন্টারে ডিসিসিআই বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোজ ডা. নবরেগার সাক্ষাতে হোসেন খালেদ এ আহ্বান জানান।
এ সময় ঢাকা চেম্বারের সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ, সহসভাপতি মো. শোয়েব চৌধুরী ছাড়াও ডিসিসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হোসেন খালেদ বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তি সহায়তা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও জলবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, পাদুকা প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপনের আহ্বান জানানো হয়। তাছাড়া ঢাকা চেম্বারের সঙ্গে ব্রাজিলের চেম্বারগুলোর সম্পর্ক সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়।’
অপরদিকে রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোজ ডা. নবরেগা ডিসিসিআইকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাময় খাতগুলোর উপর আরো গবেষণার আহ্বান জানান। এছাড়া দুদেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য নিয়মিতভাবে বাণিজ্য প্রতিনিধিদলের সফর আরো বৃদ্ধি করার পরামর্শ দেন।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’
তিনি বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের গুণগতমানের প্রশংসা করে বলেন, ‘ব্রাজিল বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক, পাদুকা এবং বাইসাইকেল আমদানি করছে।’
বাংলাদেশে মটরপার্টস শিল্পে ব্রাজিলের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ আছে বলেও জানান তিনি।