ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজার দখলে ফের আসছে নোকিয়া

Link Copied!

nokiaপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোনের বাজার দখল করতে ফের আসছে নোকিয়া। এজন্য নোকিয়া জোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সফটওয়্যার বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়ে চালাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। অন্যদিকে নিজেদের উৎপাদিন পণ্য বিক্রির জন্য বিপণন সহযোগী খুঁজে চলেছে। এতই প্রমাণ হয় বাজারে হ্যান্ডসেট নিয়ে প্রবেশ করতে মরীয়া হয়ে আছে নোকিয়া ।
কয়েকটি ভুল পদক্ষেপের কারণে নোকিয়ার স্মার্টফোন অ্যাপল এবং স্যামসাংয়ের মত প্রতিষ্ঠানের কাছে প্রতিযোগিতায় ‍পিছিয়ে যায়। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন বিক্রি করে দিয়ে টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি পণ্য ব্যবসায় মনোনিবেশ করে নোকিয়া। এই দুই বছরে নোকিয়া বুঝতে পেরছে তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল হ্যান্ডসেট। আর সেই কারণেই পুনরায় স্মার্টফোন নিয়ে বাজারে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের বাজারে নোকিয়ার রি-এন্ট্রির কথা স্বীকার করেছেন নোকিয়ার প্রধান নির্বাহী রাজিভ সুরী। তিনি সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন। তবে নোকিয়া নামে হ্যান্ডসেট বাজারে ছাড়তে হলে ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, মাইক্রোসফটের সঙ্গে নোকিয়ার চুক্তি মতে ২০১৬ সালের আগে সালের আগে নোকিয়া নামে বাজারে কোনো হ্যান্ডসেট ছাড়া যাবে না।
নোকিয়া তাদের স্মার্টফোনের ব্যবসা থেকে এতদিন দূরে থাকলেও স্মার্ট ডিভাইস থেকে দূরে থাকেনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চীনের বাজারে ছাড়ার জন্য এন১ নামে অ্যানড্রয়েড ট্যাবলেট তৈরি করেছে। এছাড়া, নোকিয়া ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেও নোকিয়ার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অন্যদিকে স্মার্টফোনের জন্য নোকিয়া জি লঞ্চার নামে একটি অ্যানড্রয়েড অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটি দিয়ে স্মার্টফোনের কনটেন্ট ম্যানেজ করা যায়।
নোকিয়া বাজারে আসছে তার বড় প্রমাণ প্রতিষ্ঠানটির কয়েকটি বিজ্ঞাপন। সম্প্রতি নোকিয়া অ্যানড্রয়েড প্রকৌশলী নিয়োগের জন্য লিংকডইনে ডজনখানেক বিজ্ঞাপন প্রচার করেছে। নোকিয়া পরিকল্পনা করছে একটি স্বতন্ত্র অ্যানড্রয়েড প্লাটফর্ম তৈরি করতে। যেগুলো নোকিয়ার ডিভাইসে ব্যবহার করা হবে।
অন্যদিকে নোকিয়া তাদের প্রতিষ্ঠানের ৭০ জন কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিল। কিন্তু নোকিয়া কর্মী ছাটাইয়ের সংখ্যাটি অর্ধেকে নামিয়ে নিয়ে এনেছে। এসব কর্মীদের নিয়ে বীরদর্পে বাজারে প্রবেশ করবে নোকিয়া্।