বিনোদন ডেস্ক : ভিন্ন ধাচের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের রোমান্স নিয়ে সরব এখন বলিউড পাড়া। একটি রোমান্টিক দৃশ্যে নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনয়ের অপারগতা জানানোর পর থেকেই নানান গুজব উঠছে।
ভারতীয় সংবাদ মাধ্যেমের বরাত দিয়ে জানা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে আসন্ন ছবি ‘রইস’-এ স্বপ্নের অভিষেক হল পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী মাহিরা খানের। তবে ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে অপারগতা জানিয়েছিলেন তিনি! তবে তা শাহরুখ খানের সাথে নয়, বরং ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নওয়াজউদ্দিন খানের বিপরীতে।
একটি বিশেষ দৃশ্যে কাহিনীর প্রয়োজনেই নওয়াজউদ্দিনের সাথে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয়ের প্রয়োজন পড়ে মাহিরার, কিন্তু এমন দৃশ্যে অভিনয় করতে বেঁকে বসেন তিনি। ধারণা করা হয়েছিল যে, বলিউডে অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করলে পাকিস্তানে মাহিরার বিরুদ্ধে ক্ষেপে যেতে পারে তার দেশের মানুষ। কিন্তু আদতে দেখা গেছে, বিষয়টি মোটেও সেরকম কিছু নয়। বরং শোনা যাচ্ছে, ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিনকে নাকি পছন্দ নয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরার। আর এরজন্যই নওয়াজের সাথে রোমান্স করতে রাজি নন মাহিরা।

