ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার ১৪০ হলে নতুন ‘অগ্নি-টু’

Link Copied!

agnee-two-1বিনোদন ডেস্ক : ১৪ আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ‘অগ্নি টু’। দুই বাংলার সবচেয়ে ব্যয়বহুল এই ছবিটি প্রথম দফায় গত ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি দেয়া হয়। এবার দ্বিতীয় দফায় কলকাতার ১৪০  সিনেমা হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
‘অগ্নি’র ব্যাপক সাফল্যের পর ‘অগ্নি টু’ নিয়ে হাজির হন নির্মাতা ইফতেখার চৌধুরী। কিন্তু সিক্যুয়ালের প্রথম ছবিটি যেহেতু কলকাতার দর্শকরা দেখেননি, তাই ‘অগ্নি টু’র গল্প বুঝতে একটু সমস্যায় পড়বেন তারা। আর এজন্য কলকাতায় বদলে যাচ্ছে ‘অগ্নি টু’র চিত্রনাট্য।
‘অগ্নি’র গল্প বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিয়ে। আর দ্বিতীয় কিস্তির গল্প প্রেমিক হত্যার প্রতিশোধ নিয়ে। তাই দুই গল্প এক করতে কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়েছে। অনেক নতুন সংলাপ সংযোজন করা হয়েছে। ছবির দৈর্ঘ্যও বেড়েছে বাংলাদেশের ‘অগ্নি-টু’র তুলনায় কলকাতায়। কলকাতার অগ্নিতে দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৫ মিনিট আর বাংলাদেশে ছিল ১ ঘণ্টা ৫৭ মিনিট।
এদিকে কলকাতায় মুক্তি দেয়া প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ’১৪ আগস্ট থেকে কলকাতায় চলবে ‘অগ্নি টু’। তবে সেখানকার দর্শকদের কথা চিন্তা করে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ’
উল্লেখ্য, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি টু’ তে অভিনয় করেছেন মাহিয়া মাহী, কলকাতার ওম প্রমুখ।