ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহ-অধিনায়ক হতে চান ওয়ার্নার

Link Copied!

warnerস্পোর্টস ডেস্ক : মাইকেল ক্লার্কের বিদায়ের পর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে যাচ্ছেন সেটি এক প্রকার নিশ্চিত। তবে সহ-অধিনায়কের দায়িত্ব কে পাচ্ছেন সেটি নিয়ে দেশটির ক্রিকেট মহলে জোর আলোচনা চলছেন। এদিকে ওপেনার ডেভিড ওয়ার্নার সহ-অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান।
ডেভিড ওয়ার্নার আপাতত মাইকেল ক্লার্কের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই হিসেবে তারই স্টিভেন স্মিথের সহকারী হওয়ার কথা। তবে মাঠে ‘বিতর্কিত’ আচরণ ও মেজাজ হারানোর ঘটনায় তার প্রতি নাখোশ ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে তার পরিবর্তে নতুন কাউকে এই পদে বসাতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক জেমস সান্ডারল্যান্ড ডেভিড ওয়ার্নারকে মেজাজ হারানো ও প্রতিপক্ষের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় বেশ কয়েকবার সতর্ক করেন। তবে ওয়ার্নারের দাবি, তিনি নিজেকে অনেকটাই শুধরে নিয়েছেন।
ওয়ার্নার বলেন, ‘রোহিত শর্মার সঙ্গে আমার কিছুটা ঝামেলা হয়েছে। তবে এরপর আমি নিজেকে অনেকটা শুধরে নিয়েছি। সেই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সেটি আমাকে আরো পরিণত হতে সাহায্য করেছে। যদি (অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হওয়ার) সুযোগ হয়, তবে আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি।’
প্রসঙ্গত, গত বছর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে মাঠে বিবাদে জড়ানো ছাড়াও আরো বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। ২০১৩ সালের অ্যাশেজ সিরিজে রাতের বেলায় বারে ইংলিশ ক্রিকেটার জো রুটের গায়ে হাত তুলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অসি ওপেনার।