ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গার সম্মানজনক বিদায় চান ম্যাথিউজ

Link Copied!

sangakara-1স্পোর্টস ডেস্ক : আগামী ২০ আগস্ট শ্রীলংকা ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিবেন কুমার সাঙ্গাকারা। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ জয়ের মাধ্যমেই সাঙ্গাকারাকে সম্মানজনক বিদায় দেয়াটাই শ্রীলংকা দলের প্রধান লক্ষ্য- এমনটাই জানিয়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
আগামী বুধবার থেকে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী ভারত। এরপর দ্বিতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ২০১৫ বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো লংকান গ্রেট সাঙ্গাকারা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ম্যাথিউজ বলেন, ‘আমরা সাঙ্গাকারাকে সম্মানজনক বিদায় জানাতে চাই। আর টেস্ট সিরিজ জিতেই তাকে স্মরণীয় বিদায় দিতে চাই আমরা।’
বয়স ৩৭ পেরিয়ে গেলেও ব্যাট হাতে এখনো দারুণ খেলছেন কুমার সাঙ্গাকারা। লংকান অধিনায়ক ম্যাথিউজের চাওয়া ছিল, সাঙ্গা যেন আরো কয়েক বছর খেলা চালিয়ে যান।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সাঙ্গাকারাকে আরো দুই বছর খেলতে দেখতে চেয়েছিলাস। সে নিঃসন্দেহে শ্রীলংকার সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। সে যেভাবে তার অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করেছে তা এককথায় অসাধারণ। সাঙ্গাকারার পর তরুণদের ওপরই ভালো খেলার দায়িত্ব বর্তাবে।’
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ কঠিন হবে বলে মনে করেন ম্যাথিউজ, ‘ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য কঠিনই হবে, বিশেষ করে পরিবর্তনের মধ্য দিয়ে দলটির জন্য মানিয়ে নেয়া কষ্টকর হবে। তবে আমরা যদি নিজেদের কাজ ভালোভাবে করতে পারি, তবে যেকোনো দলকেই হারাতে পারবো।’
টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুমার সাঙ্গাকারা। ১৩২ টেস্টে ৫৮.০৪ গড়ে ১২ হাজার ৩০৫ রান করেন তিনি। টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। টেস্টে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাঙ্গা। উইকেটের পেছনে ১৫১টি ডিসমিসাল করেন তিনি। এছাড়া খেলোয়াড় হিসেবে ৫১টি ক্যাচ লুফে নেন এই লংকান গ্রেট।