স্পোর্টস ডেস্ক : ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা গুনলেন ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। ট্রাফিক আইন ভাঙায় গেল মাসে উইম্বলডনে নারী ডাবলসের শিরোপা জেতা এই টেনিস সুন্দরীকে ২০০ রুপি জরিমানা করে হায়দ্রাবাদ পুলিশ।
হায়দ্রাবাদ পুলিশ সূত্র মতে, ট্রাফিক পুলিশের নির্ধারিত আইন মেনে সানিয়ার গাড়ির নম্বর প্লেটটি লাগানো ছিল না। শহরের জুবিলি হিলস এলাকায় এক অভিযান চালানোর সময় ব্যাপারটি চোখে পড়ে ট্রাফিক পুলিশের। যে কারণে জরিমানা করা হয় এই গ্ল্যামার-গার্লকে।
সোমবার সন্ধ্যায় জুবিলি হিলসের ১০ নম্বর সড়কে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার টয়োটা ফরচুনার গাড়িকে চ্যালেঞ্জ করে ট্রাফিক পুলিশ। গাড়ির নম্বর প্লেট অস্পষ্ট থাকায় সানিয়াকে ২০ রুপি জরিমানা করা হয়।

