ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ঢাকায় পরমব্রত

Link Copied!

poromবিনোদন ডেস্ক : ফের ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবার দুপুর ২টার দিকে ঢাকায় পৌছান তিনি। অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। আর এ সিনেমার শেষ লটের শুটিং করতেই এ অভিনেতা ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা অনিমেষ।
পরিচালক অনিমেষ আইচ এ প্রসঙ্গে বলেন, ‘আজ দুপুর ২টায় ঢাকায় এসেছেন পরমব্রত। আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরা ও আশুলিয়ার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শেষ লটের শুটিং শুরু করব। পরমব্রত, ভাবনাসহ আরো অনেকে শুটিংয়ে অংশ নিবেন। ১৭-১৮ আগস্ট পর্যন্ত এ শুটিং চলবে।’
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে সিনেমার ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ লটের শুটিং শেষ হলেই শুরু করব সম্পাদনার কাজ। তবে আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’
মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।  ভিন্নধারার প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমা পরমব্রতর বিপরীতে দেখা যাবে ভাবনাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, দিহান, অ্যালের শুভ্র ও সমাপ্তি।
এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।