ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

Link Copied!

robiঅর্থনৈতিক প্রতিবেদক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘রবি স্মার্টফোন ও ট্যাব মেলা’। তিন দিনব্যাপী মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার টিকিট মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।
সোমবার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি জানান, স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, র‌্যাংগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন ব্র্যান্ডগুলো মেলায় অংশ নেবে।
দর্শনার্থীদের মেলায় অংশ নিয়ে বিভিন্ন বিশেষ ছাড় ও উপহার পাওয়ার সুযোগ রয়েছে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। এ ছাড়াও রয়েছে আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে কেনার সুযোগ। পাশাপাশি প্রদর্শনীতে একাধিক ব্র্যান্ডের কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানায় আয়োজক সংগঠন। মেলা উপলক্ষে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেইজে (https//www.facebook.com/STExpo) বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। এতে বিজয়ীদের ট্যাব স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
নাহিদ হাসনাইন আরো জানান, দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হয়েছে। ১টি মেগা, ১৩টি, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করবে।
এ ছাড়াও ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে মেলায় থাকছে বিশেষ প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির বলেন, মোবাইল ইন্টারনেট সেবার অগ্রদূত হিসেবে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত মোবাইল ফোন সেট এনেছে রবি।
তিনি বলেন, স্মার্টফোন ও ইন্টারনেট মানুষের কর্মক্ষেত্রকে আরো সহজ করেছে। তাই এই ধরনের প্রচার প্রচারণার বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলিট ফোনের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফ, গোল্ডবাগ ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান, হুয়াওয়ের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শাদাত কবির, সিম্ফনি মোবাইল ফোনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন প্রমুখ।