অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেন। এ নিয়ে টানা তিন দিন সূচকের পতন ঘটল।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২৮ দশমিক ৭২ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮১৫ দশমিক ৬৩ পয়েন্টে। রবিবার সূচক কমেছিল ২০ দশমিক ০৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। লেনদেন হওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।
রোববারের তুলনায় সোমবার লেনদেনের পরিমাণ কমেছে। রোববার ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হলেও সোমবার লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপলো ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেঙ্গল ইন্ডসোর, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, গ্রামীণফোন।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪৭ দশমিক ০৩ পয়েন্ট কমে দিনশেষে ৯০১২ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

