ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি যুবকের চরিত্রে মোশাররফ করিম

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : এখনো অনেকেই স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারে না। বিশেষ করে যারা পাকিস্তানি বংশধর হলে তো কথাই নেই। এক বাক্যে বাংলাদেশকে অস্বীকার করে। পাকিস্তানি বংশের ছেলে আন্দালিব। তার বাবা মুক্তিযুদ্ধে বাঙ্গালীর উপর অত্যাচার করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই বাঙালীর হাতে নিহত হন তিনি।
অনেকদিনপর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বাংলাদেশে ছুটে আসে ছেলেটি। ইন্টারন্যাশনাল ক্রাইম রেড অ্যালার্ট জারি হয় উপর। ছেলেটি বাঙ্গালী সংস্কৃতিকে ধ্বংসের পরিকল্পনা করে। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ভিন্নধর্মী টেলিছবি ‘রেড অ্যালার্ট’।
মাসুম শাহরিয়ারের লেখা নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।  নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের প্লটটা সম্পুর্ন ভিন্নধর্মী। নাটকের স্টিল আর প্রমো দেখে দর্শকদের মাঝে আগ্রহ তৈরী হয়েছে। বিশেষ করে মোশাররফ করিমকে ভিন্নরূপে দেখতে পাবেন দর্শকরা।’
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এসএম মহিউদ্দিন,  টুটুল চৌধুরী,  ইমিলা হক, পার্থ সরকার,  নাসা ইসলাম, খাইরুল আলম টুকু,  দুখু সুমন, শহীদুল্লাহ সবুজ, আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
টেলিছবিটি ১৩ আগস্ট সন্ধ্যা সাতটায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।