ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধু সাঙ্গাকে প্রশংসায় ভাসালেন মাহেলা

Link Copied!

mahela-sangaস্পোর্টস ডেস্ক : তারা দু’জন একসঙ্গে খেলেছেন বহুদিন। দু’জন উইকেটে জমে গেলে তাদের ড্রেসিংরুমের রাস্তা দেখানো কঠিন হয়ে যেত বোলারদের জন্য। এই দু’জন আবার খুব কাছের বন্ধুও বটে। একজন কুমার সাঙ্গাকারা, অন্যজন মাহেলা জয়াবর্ধনে। দু’জনের মধ্যে অন্যরকম মিলও আছে। দু’জনই নেতৃত্ব দিয়েছেন শ্রীলংকাকে। দু’জনের অধীনেই দ্বীপদেশটি পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল। কিন্তু দু’জনের কারোরই ওই ট্র্রফিটা ছুঁয়ে দেখা হয়নি।
জয়াবর্ধনে সাদা পোষাকের ক্রিকেট ছেড়েছেন অনেকদিন আগেই। রঙিন পোষাককেও বিদায় বলেছেন চারমাস আগে হওয়া বিশ্বকাপে। জয়াবর্ধনের সঙ্গে রঙ্গিন পোষাককে বিদায় নিয়েছেন সাঙ্গাকারাও। এখন টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিতে চলেছেন তিনি। আসন্ন ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট হতে যাচ্ছে সাঙ্গাকারার ক্যারিয়ারে বিদায়ী টেস্ট। তার আগে বন্ধুকে প্রশংসাবৃষ্টিতে ভেজালেন জয়াবর্ধনে। তিনি বলে দিলেন, শ্রীলংকাং এ পর্যন্ত যত ক্রিকেটার এসেছেন, তারমধ্যে সবার সেরা ব্যাটসম্যান সাঙ্গাকারা।
টেস্টে রান করেছেন ১২ হাজার ৩০৫। ওয়ানডেতে সাঙ্গাকারার রান ১৪ হাজার ২৩৪। সবমিলে ২৬ হাজারের বেশি রান। এমন ক্রিকেটারকে ‘গ্রেট’ না বলে উপায় আছে? ‘আমি সোজাসুজি বলতে চাই, এ যাবৎ শ্রীলংকায় যত ব্যাটসম্যান এসেছে তার মধ্যে কুমার সাঙ্গাকারাই সেরা। অধিকাংশ শ্রীলংকানের কাছে অরবিন্দ ডি সিলভা অন্যরকম ফেভারিট এমনকি আমার কাছেও। কিন্তু সাঙ্গাকারার অর্জন বিস্ময়কর। আন্তর্জাতিক ক্রিকেটে ওর ৬০টির বেশি সেঞ্চুরি (টেস্টে ৩৮টি, ওয়ানডেতে ২৫টি) রয়েছে’-বলেছেন জয়াবর্ধনে।
জয়াবর্ধনে বলছেন, সাঙ্গাকারাকে দেখে শিখতে পারবে পরের প্রজন্মের লংকান ক্রিকেটাররা, ‘কুমারের বড় গুণ ছিল সে যে কোন আক্রমণ বা কন্ডিশনে রান করতে পারতো।’ বিদায়ী টেস্টে সাঙ্গাকারাকে আপ্লুত করবে, আপ্লুত করবে জয়াবর্ধনেকেও। দু’জন একসঙ্গে জুটি বেধে কত দূর্গম পথ পাড়ি দিয়েছেন! সাফল্যর মালাও পরেছেন। মাঠের বাইরেও সাঙ্গা-মাহেলা জুটি বেধেছেন। দুই বন্ধু মিলে কলম্বোয় যে একটা রেষ্টুরেন্টও দিয়েছেন।
জয়াবর্ধনে আগেই চলে গেছেন। এবার তার পথ অনুসরন করছেন সাঙ্গাকারাও। আক্ষরিক অর্থে লংকান ক্রিকেটে দু’জনের শুণ্যতা পুরণে ঢের সময় লাগবে। সেটা জানেন জয়াবর্ধনেও। তারপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে দারুন আশাবাদী সাবেক এই অধিনায়ক, ‘এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। আমি মনে করি ভারতই এগিয়ে। পক্ষান্তরে শ্রীলংকার দলটি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকজন তরুণ দলে থিতু হওয়ার চেষ্টা করছে। আশা করি দল সিরিজ জিতে কুমার সাঙ্গাকারাকে বিদায়ী উপহার দেবে।’