ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানঝি: এক পাগলের ভালবাসার করুণ গল্প

Link Copied!

manjhiবিনোদন ডেস্ক : ভারতের বিহারের সত্য কাহিনী অবলম্বনে এক অসাধারণ প্রেমের নিদর্শন সাধারণ এক শ্রমিক ‘দশরথ মানঝি’। যিনি প্রানের চেয়ে বেশী ভালবাসতেন নিজের স্ত্রীকে। আর সেই নিদর্শনই রেখে গেছেন তার জীবদ্দশায়। দশরথ মানঝির জীবনের সেই অ্যাডভেঞ্চারাস কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বলিউড নির্মাতা কেতন মেহতা নির্মাণ করেছেন মুক্তির আগেই আলোচিত ছবি ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’।
ছবিটির বিষয়বস্তু বিহারের সেই ‘মানঝি’কে করার প্রসঙ্গে নির্মাতা বলেন, আমি ভীষণভাবে মানঝির জীবন কাহিনী দ্বারা আক্রান্ত। যখনই ভাবতাত, শিওরে উঠতাম একজন সাধারণ শ্রমিকের ভালোবাসার নিদর্শন দেখে। লোকটি তার স্ত্রীকে এতটা ভালবাসতো যে, আমি মুখিয়ে ছিলাম এটা চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে দেখাতে।
দশরথ মানঝি এক অদ্ভুত ব্যক্তি ছিলেন! যিনি একাই একটা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। এই একাগ্রতা পুরোটাই নিজের স্ত্রীকে ভালোবেসে। সত্য কাহিনী অবলম্বনে ‘মানঝি- দ্য মাউন্টেইন ম্যান’ ছবিটির কাহিনী গড়ে উঠেছে।
জানা যায়, ১৯৫০ এর দশকে ভারতে ফাগুনিয়া দশরথের স্ত্রী পাহার থেকে পরে গিয়ে আহত হন; যদি ঠিক সময়ে হাসপাতালে নেয়া যেত তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচানো সম্ভব হত। মাত্র এক কিলোমিটার দূরে হাসপাতাল থাকলেও পাহাড় ডিঙিয়ে যাওয়া সম্ভব হত না। আর এই পাহাড়ের জন্য অদূরে হাসপাতালটিতে যেতে অন্তত ৭০ কিলোমিটার রাস্তা পাড় হতে হত। অবশেষে আহত স্ত্রী চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেন। আর তার শোক সইতে না পেরে দশরথ একা একা রাত দিন পরিশ্রম করে মাত্র একটা হামার দিয়ে সেই পাহাড় কেটে রাস্তা নির্মাণ করে ফেলেন। তবে এরজন্য তার সময় লাগে অন্তত ২২ বছর। পুরো বাইশটি বছর একটা পাহাড় কেটে রাস্তা গড়েন, যাতে করে তার মত আর কাউকে এমন পরিস্থিতে পড়তে না হয়।
১৯৬০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি একাই একটা পাহার কেটে রাস্তা নির্মাণ করেন…
গত মাসে কেতন মেহতা পরিচালিত ছবিটির ট্রেলারও প্রকাশ হয়েছে, ট্রেলারের পরতে পরতেও ওই একটি সত্য কাহিনীই ট্রেলারটিতে ফুটে উঠেছে। ট্রেলারের পুরোটাতেই দেখা যায় দশরথ মানঝির চরিত্রে ভারতে পরীক্ষা-নিরিক্ষাধর্মী চরিত্রে অভিনয়ের জন্য এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত ও মেধাবী অভিনেতা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। মানঝির চরিত্রটিতে তাকে বেশ মানিয়েছেও, আর ছবিতে তার স্ত্রী হিসেবে আছেন ভিন্ন ধাঁচের আরেক অভিনেত্রী রাধিকা আপ্তে।
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মানঝি দ্য মাইন্টেইন ম্যান’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২১ আগস্ট। চলতি বছরে এটি তার দ্বিতীয় ছবি। এর আগে ঈদ উপলক্ষে ১৭ জুলাই মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’।