বিনোদন ডেস্ক : এই আধুনিক যুগে এসে একজন মেয়ে থাকা মানে দশজন ছেলে থাকার সমান,আর এমন কথা জানিয়েছেন বলিউডের মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন।
জানা গেছে, কন্যা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিগ বি অমিতাভ বচ্চন নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবং ৭২ বছর বয়সি ‘পিকু’ স্টার তার ভক্ত-অনুরাগিদের উদ্দেশে বলেন, ‘সবাইকে কন্যা সপ্তাহের শুভেচ্চা। মেয়েরা এখন আর ‘টেনশন’-এর প্রতিশব্দ নয়, বরং এই যুগে এসে একজন কন্যা থাকা মানে ঘরে দশটা ছেলে থাকার সমান।’
অপর একটি টুইটে মেয়েদের ‘স্পেশাল’ বলেও উল্লেখ করেন অমিতাভ। তিনি বলেন, আপনি সব সময় আপনার মেয়েকে ‘বেটা’ বলে সম্বোধন করতে পারেন, কিন্তু আপনার ছেলেকে কখনোই ‘বেটি’ বলে ডাকতে পারবেন না। আর এই জন্যই মেয়েরা ‘স্পেশাল’।
উল্লেখ্য, সম্প্রতি অমিতাভ বচ্চন ‘পিকু’ ছবিতে একজন স্বাধীন মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পুরো ভারতে ব্যাপক প্রশংসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়োয়।


