অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে দেশের দুই শেয়ার বাজারেরর লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও।
দিনশেষে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৩ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১ পয়েন্টে।
ডিএসইতে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৫ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এ বাজারে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এসিআই লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস ও ইফাদ অটোস।
দিনশেষে অপর শেয়ারাবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪ হাজার ৮৬৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার। মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, দর কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।

