ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাল কার্ডকেই দায়ী করলেন মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : শুরুটা সবাই চায় ভালো করতে। কিন্তু ভালো কি আর হয়! এই যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির কথাই ধরা যাক। লিগ শুরুর আগে নিজেদেরকেই আরেকবার সম্ভাব্য চ্যাম্পিয়ন ঘোষণা শুরু করে দিয়েছিলেন হোসে মরিনহো। কিন্তু নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির কাছে ২ পয়েন্ট হারিয়ে বসল চেলসি। ২-২ গোলে ড্র করতে বাধ্য হলো ব্লুজরা।
ম্যাচের সবচেয়ে ভাগ্য নির্ধারনী সময়টা ছিল ৫২ মিনিটে। এ সময় সোয়ানসির একজনকে হার্ড ট্যাকল করতে গিয়ে লাল কার্ডই খেয়ে বসেন গোলরক্ষক থিবাত কুর্তোয়া। ততক্ষণ পর্যন্ত ২-১ গোলেই এগিয়েছিল চেলসি। এর ৫ মিনিট পরই গোল হজম করে বসে মরিনহোর দল।
এ কারণে ম্যাচ শেষে পয়েন্ট হারানোর জন্য কুর্তোয়ার লাল কার্ডকেই দায়ী করেন দ্য স্পেশাল ওয়ান। তবে, কার্ড ইস্যুতে মোটামুটি ‘শান্ত’ই রয়েছেন চেলসি কোচ। রেফারি মাইকেল অলিভার্সের কোন সমালোচনাই করলেন না। শুধু বললেন, ‘কার্ডটাই ম্যাচের পরিস্থিতি পাল্টে দিয়েছে।’
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে মরিনহো বলেন, ‘আমরা খুব ভালো খেলেছিলাম। বিশেষ করে ১০ জনের দলে পরিণত হওয়ার আগ পর্যন্ত। প্রধমার্ধে তো খুব ভালোমানের ফুটবল খেলেছি আমরা। কিন্তু ১০ জনে পরিণত হওয়ার পর লড়াই ধরে রাখাটা ছিল আমাদের জন্য কঠিন। এটা তো আর ৫/১০ মিনিটের ব্যাপার ছিল না।’
লাল কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করলে মরিনহো বলেন, ‘এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা খেলা দেখেছেন। চাইলে আবারও ফুটেজ দেখতে পারেন। তাহলেই বুঝতে পারবেন। কাারণ, আপনারা সবাই বোদ্ধা, বিশেষজ্ঞ।’