ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর ইনজুরি সিরিয়াস কিছু নয়

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : হঠাৎকরে ইনজুরিতে পড়ে মিউনিখ সফর মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্মান অডি কাপের ফাইনালে এ কারণে বায়ার্নের কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদও। লিগ শুরুর আগে রোনালদোর অবস্থা জানার জন্য উদগ্রীব হয়েছিল তার ভক্তরা। তবে কোচ রাফায়েল বেনিতেজ জানিয়ে দিলেন, আপাতত কোন সমস্যা নেই। রোনালদোর ইনজুরিটা আবার খুব বেশি সিরিয়াসও নয়। সুতরাং, ভক্তদের চিন্তিত হওয়ারও কোন কারণ নেই।
বেনিতেজ বলেন, রোনালদোর সামান্য কিছু সমস্যা হয়েছিল। তবে সেগুলো খুব বেশি সিরিয়াস নয়। মেডিকেল টিমের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। আশা করি খুব দ্রুতই সেরে যাবে সমস্যাগুলো। আশা করছি আগামী সপ্তাহেই সেরে উঠবেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দু’জন ইনজুরিতে ছিলেন জানিয়ে বেনিতেজ বলেন, দু’জন ইনজুরিতে ছিল। বাকিরা সবাই ঠিক আছে। আশা করছি, ভালোভাবেই লিগ শুরু করতে পারবো।