ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবারও সেপ্টেম্বরেই আসছে নতুন আইফোন

Link Copied!

iphoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বর মাস কি অ্যাপলের আইফোনের জন্য সৌভাগ্য বয়ে আনে? হতেও পারে। নইলে প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোন বাজারে ছাড়া হচ্ছে কেনো? এবারও আইফোনের নতুন ভার্সন আইফোন ৬ এস সেপ্টেম্বর আসতে যাচ্ছে।
যদিও অ্যাপলের পক্ষ থেকে এব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। কিন্তু অনলাইনে প্রযুক্তি প্রতিষ্ঠানের হাড়ির খবর রটানো প্রতিষ্ঠান বাজফিড জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে এই সেপ্টেম্বরের বাজারে আইফোন এস৬ ছাড়া হবে। সম্ভাব্য তারিখটি হলো ৭ সেপ্টেম্বর।
এদিকে অ্যাপলের তথ্য-উপাত্ত ঘেঁটে জানা যায়, আইফোনের আগের ভার্সনগুলো সেপ্টেম্বরের ৯ তারিখ বাজারে ছাড়া হয়েছে। সে হিসেবে ৯ তারিখ আইফোন ৬এস এর অবমুক্ত হওয়ার যুক্তিযুক্ত সময় বলে মনে করা হচ্ছে।
এদিন অ্যাপলের টিভির নতুন সংস্করণও বাজারে ছাড়া হবে বলেও জানা গেছে।