তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০১৫ সালে গুগলের স্মার্টফোন নেক্সাস সিরিজে নতুন দুইটি ফোন যোগ হতে যাচ্ছে। একই বছরে দুটি স্মার্টফোন বাজারে আসলে এটি হবে গুগলের জন্য নতুন রেকর্ড। এই নতুন ফোন দুইটির একটি গুগলের হয়ে তৈরি করছে এলজি এবং অন্যটি হুয়াওয়ে।
চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না জানিয়েছে, এলজি গুগলের জন্য যে ফোনটি বানিয়েছে সেটির মডেল নেক্সাস ৫। এতে আছে ৫.২ ইঞ্চির পি-ওএলইডি ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০পিক্সেল। এটির প্রসেসর হবে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর ৬২০। ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মোমোরি স্টোরেজ থাকছে।
এটির রিয়ার ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, IMX278 RGBW sensor এবং সেলফি ক্যামেরা হবে ৪ মেগাপিক্সেলের। যাতে থাকছে OV4682 RGB-IR sensor. এই ক্যামেরার বিশেষ ফিচার হিসেবে রয়েছে আইরিস ডিটেক্টর। এই ফোনে ইউএসবি সি পোর্টও রয়েছে।
ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৩০০ থেকে ৪০০ ডলার।
অন্যদিকে হুয়াওয়ের তৈরি গুগল নেক্সাস স্মার্টফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০পিক্সেল। এই ফোনটি মেটাল ধাচের হবে। এটির রিয়ার ক্যামেরায় থাকছে ২১ মেগাপিক্সেল। ক্যামেরায় আছে IMX230 senso এবং ওয়ারলেস চার্জিং পদ্ধতি।
ধারণা করা হচ্ছে এই অক্টোবর নভেম্বরের মধ্যেই ফোন দুইটি বাজারে আসবে। এই ফোন দুইটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড এম।

