ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্ল্যাক মানি’ নিয়ে ছুটছেন সাইমন-কেয়া

Link Copied!

Black Moneyবিনোদন ডেস্ক : ৭ আগস্ট মুক্তি পেয়েছে সায়মন-কেয়া অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবিটি। মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি ইতিমধ্যে ৯০টির অধিক প্রেক্ষাগৃহে প্রদর্শীত হচ্ছে। সাফি উদ্দিন সাফির পরিচালনায় এই ছবির মধ্য দিয়ে আবারো স্বরূপে ফিরেছেন চিত্রনায়িকা কেয়া। অন্যদিকে এটি নায়ক সাইমনের প্রথম অ্যাকশনধর্মী চলচ্চিত্র। তাই ছবির প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন নায়ক-নায়িকা।
মুক্তির আগেই আলোচনায় আসে ‘ব্ল্যাক মানি’। তারপরও মুক্তির প্রথমদিন থেকেই প্রচারণার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন সাইমন ও কেয়া। ৭ আগস্ট দুপুর ৩টায় রাজধানীর অভিসার প্রেক্ষাগৃহে হাজির হয়ে দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন তারা। এসময় দর্শকদের উদ্দেশ্যে চিত্রনায়ক সাইমন সাদিক বললেন, ‘এটি এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। নতুন লুকে দর্শকদের সামনে এসেছি। প্রেক্ষাগৃহে দর্শকদের উল্লাস আমাকে মুগ্ধ করেছে। এই ছবির মাধ্যমে নতুন এক সাইমন সাদিককে পেলো দর্শকরা। সত্যি বলতে নিজেকে প্রমাণ করার জন্য এমন একটি ছবিতে কাজের ক্ষুধা আমার অনেকদিন থেকেই ছিল।’
অন্যদিকে কেয়া বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। শুধু একটা কথাই বলতে চাইবো আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। কথা দিচ্ছি ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।’
এরপর সন্ধ্যা ৬টায় হাজির হন মিরপুরের সনি ও এশিয়া হলে। সেখানেও দর্শকদের সঙ্গে ছবিটি দেখার পাশাপাশি মতবিনিময় করেন সাইমন-কেয়া। এ সময় প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার কর্ণধারসহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে আগামী কয়েকদিন রাজধানী ছাড়াও যশোরের মনিহারসহ বেশ কিছু প্রেক্ষাগৃহে সাইমন ও কেয়ার যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ‘ব্ল্যাক মানি’ ছবিতে সাইমন-কেয়া ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এছাড়া আরো রয়েছেন মিশা সওদাগর, রুবেল, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, বিপাশা কবির ও রেবেকা। ছবির কাহিনী ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রগ্রহণ তপন আহমেদ, সংগীত শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য মাসুম বাবুল, ইরান ও হাবিব, অ্যাকশন আরমান। স্থিরচিত্র বিরাজ, মেকআপ ফটিক, ব্যবস্থাপনায় নুরুন্নবী।