ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’একটা ছবি দিয়ে আন্দোলন হয় না: ফারুকী

Link Copied!

faruqiবিনোদন ডেস্ক : ভারতের ‘এফএফএসআই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অতিথি হিসেবে যোগ দিতে গত ৩ আগস্ট কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ ছাড়াও কলকাতার বিভিন্ন গণমাধ্যমে বাংলা চলচ্চিত্র বিষযে কথা বলেন তিনি। সেখানেই বাংলাদেশে ছবি নিয়ে কথা বলার এক প্রসঙ্গে তিনি বলেন, একটা ‘টেলিভিশন’ কি একটা ‘থার্ডপার্সন’ বা এরকম আর একটা–দুটো ছবি দিয়ে তো একটা আন্দোলন দাঁড়াতে পারে না।
জানা গেছে, কলকাতার দৈনিক পত্রিকা ‘আজকাল’-এ দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা ফারুকী বাংলা চলচ্চিত্রের নির্মোহ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের সিনেমা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যেখান থেকে যে কোনও দিকেই তা চলে যেতে পারে। বাংলাদেশে অন্য ধারার ছবির দর্শক তৈরি। তা না হলে কীভাবে ‘টেলিভিশন’ বা ‘থার্ডপার্সন’ দেখতে এত দর্শক হয়। মুশকিলটা হল তা সত্ত্বেও আমাদের চলচ্চিত্রকারদের একাংশই ঝুঁকি নিয়ে ভাল ছবি বানাতে পারছেন না।’
নিজের বানানো ছবির বিষয়টি ছাড়াও বর্তমান তরুণ প্রজন্মের সিনেমা ভাবনা ও নিজের গড়া ‘ছবিয়াল’ নিয়েও কথা বলেন তিনি। তরুণ নির্মাতা ও ছবিয়াল প্রজন্মের সমালোচনা করে ফারুকী বলেন,  ‘যখন তরুণরা বড় পর্দায় এলেন, যে সব ছবি করলেন, তা ভয়ঙ্কর প্রচলিত ভাবনার তো বটেই, বলতে দুঃখ হচ্ছে সেগুলো তামিল–তেলুগু ছবির হুবহু কপি। একটা ‘টেলিভিশন’ কি একটা ‘থার্ডপার্সন’ বা এরকম আর একটা–দুটো ছবি দিয়ে তো একটা আন্দোলন দাঁড়াতে পারে না।’
উল্লেখ্য, কলকাতার আমন্ত্রণে ‘এফএফএসআই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ নন্দন-২ এ উদ্বোধনী অুনষ্ঠানে বক্তব্য রাখেন ফারুকী। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় প্রাজ্ঞ নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। উৎসবটি গত ৭ আগস্ট শেষ হয়।