ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সালমানকে অন্ধের মত বিশ্বাস করি’

Link Copied!

kickবিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে ব্যক্তিগত কিংবা ক্যারিয়ারগত বিষয়ে অন্ধের মত বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শুধু তাই না, সালমানকে নিজের প্রধান পরামর্শক বলেও মনে করেন জ্যাকুলিন।
জানা গেছে, আসছে ১৪ আগস্ট বিশাল বাজেটের ছবি ‘ব্রাদার্স’ মুক্তি পেতে যাচ্ছে, যাতে অভিনয় করেছেন আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এই ছবির প্রমোশনে এখন ব্যস্ত আছেন তিনি। সম্প্রতি ছবি প্রচারণা গিয়ে গণমাধ্যমের সাথে আলাপচারিতায় উঠে আসলো তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের কথকতা। ২০১৪ সালে সালমানের বিপরীতে ‘কিক’ ছবিতে অভিনয় করেন জ্যাকুলিন ফার্নান্দেজ, যা তার জীবনকেই নাকি পাল্টে দিয়েছে। এমনকি ‘কিক’ করার পর ওই বছরই আরো তিনটি ছবি করেন জ্যাকুলিন। শুধু তাই নয়, সামনের বছরে আরো পাঁচটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
সালমান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জ্যাকুলিন বলেন, সালমান আমার জীবনে একজন বিশেষ মানুষ হিসেবে হৃদয়ে গেথে থাকবে, কারণ সে আমার ক্যারিয়ারটাই পাল্টে দিয়েছে। আমি কখনোই ভুলে যেতে পারবো নাযে, সে আমার জন্য কি করেছে! ব্যক্তিগতভাবেও সে একজন অসাধারণ বন্ধু, এবং পরিবারের সদস্যর মতই আমাকে পরামর্শ দেয়।
যে কোনো কিছু দিয়ে সালমানকে অন্ধের মত বিশ্বাস করা যায় বলে মন্তব্য করেন তিনি। জ্যাকুলিন বলেন, সালমান একজন অসাধারণ মানুষ। সুযোগ পেলেই সে যে কাউকে সাহায্য করে। সে এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।
উল্লেখ্য, নায়িকা অবস্থায় কোনো অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় না করলেও শুধুমাত্র সালমান খানের পরামর্শেই আসন্ন ছবি ‘ব্রাদার্স’-এ মায়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন। জ্যাকুলিন ছাড়াও ‘ব্রাদার্স’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও করন মালহোত্রা।