ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার আচরণে ক্ষুব্ধ শাহরুখ!

Link Copied!

dipika-sharukবিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে রূপালি জগতে পা রেখেছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, অথচ তিনিই শাহরুখকে চ্যালেঞ্জ জানালেন! আর দীপিকার এমন আচরণে নাকি স্বস্তিও পাননি শাহরুখ।
ক’দিন ধরেই বলিউডে একটি বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। আর সেটি বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন ছবি ‘দিলওয়ালি’র সাথে প্রিয়াঙ্কা-দীপিকা অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র বিগ ক্ল্যাশ! কারণ দুটি ব্লকবাস্টার ছবিই একদিনে মুক্তির তারিখ ঘোষণা হয়েছে।
জানা গেছে, শাহরুখের ‘দিলওয়ালে’ এবং দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ একই দিনে মুক্তির ঘোষণা দেয়ায় আর্টিস্টদের মধ্যেও চলছে নানান গুঞ্জন। ভিতরে ভিতরে নাকি প্রযোজকরাও চেষ্টা তদবির করছেন যাতে একইদিনে এমন বিশাল বাজেটের দুটি ছবি মুক্তি দেয়া না হয়। বাণিজ্যিক বিষয়টি বিবেচনায় নিয়ে প্রযোজকরা একটা সমাধানে আসতে চাইলেও নির্মাতা আর আর্টিস্টরা নাকি কখনোই ছবি মুক্তির তারিখ এদিক সেদিক করতে রাজি নয়। আর এর মধ্যেই অভিনেত্রী দীপিকা তার ইনস্টাগ্রামে আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’র ফার্স্টলুক প্রকাশ করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন ‘চ্যালেঞ্জ গ্রহন করলাম’। গোপনসূত্রের খবর, দীপিকার এমন আচরণ ভালোভাবে নেননি শাহরুখ। যদিও ‘পিকু’ অভিনেত্রী পরবর্তীতে লেখাটি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন।
শাহরুখের ‘দিলওয়ালে’র সাথে ‘বাজিরাও মাস্তানি’র সংঘর্ষ বিষয়ে দীপিকা বলেন, আমি জাস্ট একজন অভিনেত্রী। নির্মাতা কিংবা প্রডিউসার কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। তাছাড়া আমার কোনো ব্যবসায়িক জ্ঞানও নেই।