ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক মালিকদের একক ব্যাংক হবে

Link Copied!

expoচট্টগ্রাম প্রতিনিধি : প্রবাসী ও কৃষকদের মত পোশাক রপ্তানিকারকদের জন্য পৃথক একটি একক ব্যাংক গঠনে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল এমপি।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু-ভিউতে আয়োজিত ‘প্রবৃদ্ধি নিশ্চিত করণে অর্থায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি একথা জানান। অ্যাপারেল অ্যান্ড সেইফটি এক্সপো’র ২০১৫ দ্বিতীয় দিনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের দাবির প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘কৃষকদের জন্য কৃষি ব্যাংক ও কৃষক ব্যাংক আছে। তেমনি প্রবাসীদের জন্যও প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। তবে পোশাক রপ্তানিকারকদের জন্য আলাদা ব্যাংক থাকবে না কেন? এ বিষয়ে আমি কথা বলব।  যেন বিজিএমইএ’র জন্য আলাদা একটি ব্যাংকের অনুমোদন দেয়। তাহলে এ শিল্প আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।’
এসময় পোশাকখাতে দেয়া ব্যাংক ঋণের শর্ত সহজ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ করেন মোস্তাফা কামাল।
এরআগে মন্ত্রীকে উদ্দেশ্য করে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘জাইকা শূণ্য দশমিক শূণ্য এক শতাংশ হারে ঋণ দেয়। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো পোশাক রপ্তানিকারকদের কাছ থেকে ১১ শতাংশ মুনাফা অর্জন করে। তাই পোশাক রপ্তানিকারকদের জন্য একটি নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট অথনীতিবিদ ও ব্যাংকার মামুনুর রশীদ।
বিজেএইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসিরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলোরোডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. জেনিফার বেয়ার, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক আহসান উল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত, পিআরআই এর নির্বাহি পরিচালক আহসান এইচ মনসুর।