ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ফ্রিজ বিক্রিতে ওয়ালটনের রেকর্ড

Link Copied!

waltonঅর্থনৈতিক প্রতিবেদক : ঈদ সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি বিক্রি হয়েছে ওয়ালটন ফ্রিজ। এরইমধ্যে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে ওয়ালটনের টিভি সেটও বিক্রি হচ্ছে রেকর্ড পরিমাণ। এছাড়া ওয়ালটনের মোবাইল ফোন, এসি এবং হোম এ্যাপ্লায়েন্স বিক্রিও বেড়েছে ব্যাপকহারে।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, ফ্রিজ টেকনোলজিতে নতুন যুগের সূচনা করেছে ওয়ালটন। ব্যবহৃত হচ্ছে প্রযুক্তির বিস্ময় ন্যানো টেকনোলজি। নিয়মিত গবেষণা এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে ওয়ালটন ফ্রিজ। ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে বড় ডিপযুক্ত ফ্রিজ বানানো হচ্ছে। যেটা আমদানি করা ফ্রিজে নেই। ব্যাপক পরিবর্তন এসেছে ডিজাইন এবং মানে। অন্যদিকে উৎপাদন বৃদ্ধি এবং ওভারহেড কস্ট কমে যাওয়ায় কমেছে দাম। আফটার সেল সার্ভিস পাওয়া যাচ্ছে হাতের নাগালে। যে কারণে ওয়ালটন ফ্রিজকে এখন বলা হচ্ছে ‘হট কেক’। এছাড়া সিআরটি টিভির প্রায় সমমূল্যে এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদ-রোজায় বরাবরই বেশি বিক্রি হয় ফ্রিজ টিভি। সারা দেশে ব্যাপক হারে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোবাইলফোনসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স। এবার রমজানে গরম ছিল বেশি। ফলে রোজা এবং ঈদ সামনে রখে ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। দাম কমেছে ওয়ালটন টিভির। বিনোদন এবং তথ্য সেবার জন্য টেলিভিশন সেট কেনার ক্ষেত্রেও গ্রাহকদের পছন্দের শীর্ষে এখন ওয়ালটন। সেইসঙ্গে মোবাইল ফোন, এসি, এলইডি ভাল্ব, স্যুইচ-ছকেট ও হোম এ্যাপ্লায়েন্স পণ্যের ক্ষেত্রেও ওয়ালটনরে চাহিদা ব্যাপক।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, ঈদুল ফিতরে ওয়ালটনের সব ধরনের পণ্য আশাতীত বিক্রি হয়েছে। ঈদে ফ্রিজ বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিলো এক লাখ ২০ হাজার ইউনিট। কিন্তু রমজান শেষ হওয়ার আগেই লক্ষমাত্রা ছাড়িয়ে বিক্রি হয়েছে একলাখ ৪৭ হাজার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার পিস বেশি। বাজারে অনেক ব্র্যান্ড রয়েছে যারা সারা বছরেও এক লাখ পিস বিক্রি করতে পারে না।
তিনি বলেন, ‘এবার ঈদের আগে সিআরটির দামে এলইডি টিভি দেয়ার ঘোষণা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে এলইডি টিভি বিক্রিতেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ওয়ালটন। এছাড়া প্রিমো সিরিজের মোবাইলসহ সব ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যের বিক্রি বেড়েছে আশাতীতভাবে।’
তিনি আরো বলেন, ‘গত বছরের তুলনায় এবার ঈদে ওয়ালটন পণ্য বিক্রিতে ৪৫ থেকে ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী দামে অত্যাধুনিক প্রযুক্তির দৃষ্টিনন্দন পণ্য সরবরাহ করায় ক্রেতাদের মন জয় করেছে ওয়ালটন। পাশাপাশি সব শ্রেণি-পেশার গ্রাহকের কাছে প্রযুক্তি পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে রমজান মাস থেকে সবোর্চ্চ তিন বছরের সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের ঘোষণা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলেছে।’
ওয়ালটনের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী সম্রাট রায় বলেন, ‘ওয়ালটন পণ্যের বিক্রয়োত্তর সেবা ছড়িয়ে দেয়া হয়েছে সারা দেশে। অতি স্বল্প সময়ের মধ্যে কাঙ্খিত সেবা পাচ্ছেন গ্রাহকরা। তাছাড়া পণ্যের মান বৃদ্ধি পাওয়ায় আফটার সেল সার্ভিস দিতে হয় খুবই নগন্য সংখ্যক পণ্যে।’
রাজধানীর স্টেডিয়াম মার্কেটে আবাবিল ইলেকট্রনিক্স এর ম্যানেজার রাজু আহমেদ জানান, ইলেক্ট্রনিক্স পণ্যের মধ্যে এবার ঈদে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওয়ালটন। এখানে ফ্রিজ কিনতে আসা গৃহিনী নাজনীন তাবাসসুম জানান, তিনি প্রতিবেশীর বাসায় দেখেছেন ওয়ালটন ফ্রিজের ডিপ অংশ অনেক বড়।
দুই ফ্রিজের কাজ একটাতেই হয়ে যায়। তাছাড়া ওয়ালটন ফ্রিজে খাবার ফ্রেশ থাকে। দামও কম। এজন্য তিনি ওয়ালটন ফ্রিজ নিচ্ছেন।
টিকাটুলি ওয়ালটন প্লাজার সহকারী ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘ঈদে তাদের বেচাবিক্রি অনেক বেড়েছে। টেলিভিশন, ফ্রিজ ও মোবাইল ফোন সেট বিক্রির ধুম পড়েছে।’
তিনি জানান, প্রথম রোজা থেকেই তাদের ফ্রিজ বিক্রি হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ফ্রিজ ক্রেতাদের দারুণ ভাবে আকৃষ্ট করেছে।