ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আট জনকেই বাদ দিতে বললেন পন্টিং

Link Copied!

Pontingস্পোর্টস ডেস্ক : অ্যাশেজের অস্ট্রেলিয়া দল থেকে এই মুহূর্তে আট জনকেই বাদ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং। এমনকী এদের কারও আর কোনও দিন টেস্ট ক্রিকেট খেলাই উচিত নয় বলে মনে করেন তিনি। অ্যাশেজে ব্রড-স্টোকসদের হাতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলকে এমন ভাষাই আক্রমণ করলেন অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক।
ট্রেন্টব্রিজে বিপর্যস্ত, বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলকে দেখে হাতাশা ঢাকতে পারেননি কোনও সাবেকই। ওয়ার্ন থেকে ম্যাকগ্রা, ক্লার্কদের সমালোচনায় একসুর ছিলেন সবাই। এমনকী ক্রিকেটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য তাদের স্ত্রী এবং বান্ধবীদের দিকেও আঙুল তুলেছেন ইয়ান হিলির মতো সাবেকরা। কিন্তু পন্টিংয়ের মতো এমন বিষাক্ত বাউন্সার বোধহয় ব্রডরাও দেননি। পন্টিং শুধু ক্রিকেটারদের মানসিকতাই নয়, তাদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ‘পনেরো জনের এই দলটা থেকে এই মুহূর্তে আট জনের টেস্ট ক্রিকেট না খেলাই উচিত’— দাবি পন্টিংয়ের।
ক্রিকেটারদের একহাত নিয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘আমাদের মেনে নেওয়া উচিত ইংল্যান্ড আমাদের সব বিভাগেই টেক্কা দিয়েছে। যে উইকেটে আমরা ৬০ রানে অলআউট হয়েছি, সেই উইকেটেই ৩৯১ করেছে ইংল্যান্ড। আর আমরা এখন ৭ উইকেটে ২৪১। ফলে শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও সমান ভাবেই ডুবিয়েছে।’
ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ করার জন্য ওয়ার্নার-রজার্সকে অভিনন্দন জানালেও তাদের আউট হওয়ার ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পন্টিং। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘সুইং খেলতে হয় আমরা ভুলে গিয়েছি, নয় আমাদের খুব তাড়া আছে। রজার্স একটা বাইরের বল খেলতে গিয়ে আউট হল। ওয়ার্নার যে শট খেলল সেটা না খেললে খুব সমস্যা হত না। আর মাইকেল (ক্লার্ক) তো আউটসুইঙ্গারটা বুঝতেই পারল না। অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষে খুব খারাপ দিন এটা।’