ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইলে উচ্চ মাধ্যমিকের ফল জানতে

Link Copied!

HSCনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর দেড়টার পর থেকেই পাওয়া যাবে ফলাফল।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনের এসএমএস’র মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
তবে সহজে ও কম সময়ে শিক্ষার্থীরা যেন ফলাফল জানতে পারে সেজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষাবোর্ডগুলো কয়েক বছর ধরে মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল প্রকাশ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
যেকোনো মোবাইল থেকে এবং সব মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে এসএমএস’র মাধ্যমে ফল জানা যাবে।
মোবাইল থেকে এসএমএস পাঠানোর পদ্ধতি
এইচএসসি: HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানিয়ে দেয়া হবে কাঙ্ক্ষিত ফল।
আলিম: আলিমের ফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
ভোকেশনাল: এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল আসবে ফিরতি এসএমএসে।