ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্যে রাজি নন পাকিস্তানি মাহিরা!

Link Copied!

mahiraবিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে আসন্ন ছবি ‘রইস’-এ স্বপ্নের অভিষেক হল পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী মাহিরা খানের। তবে ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে অপারগতা জানিয়েছেন তিনি!
হ্যাঁ, এমনটাই জানা গেছে ভারতীয় ডিএনএ-এর প্রতিবেদনে প্রকাশিত এক খবরে। আসন্ন বলিউডের আলোচিত ‘রইস’ ছবিতে রাজষিক অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরার। শাহরুখের নাম শুনলে যে ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের জন্য সিরিয়াল পড়ে যায়, অথচ সেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও নাকি একটি রোমান্টিক দৃশ্যে অভিনয়ে অপারগতা জানিয়েছেন মাহিরা! হ্যাঁ, তবে তা শাহরুখ খানের বিপরীতে নয়, বরং বর্তমান ভারতীয় ছবির মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে।
জানা গেছে, কাহিনীর প্রয়োজনেই নওয়াজউদ্দিনের সাথে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয়ের প্রয়োজন পড়ে মাহিরার, কিন্তু এমন দৃশ্যে অভিনয় করতে বেঁকে বসেন তিনি।
ধারণা করা হচ্ছে, বলিউডে অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করলে পাকিস্তানে তার বিরুদ্ধে ক্ষেপে যেতে পারে মানুষ। আর এই ভয়েই তিনি এইসব দৃশ্য এড়িয়ে যেতে চাইছেন!
উল্লেখ্য, এর আগেও পাকিস্তান থেকে বলিউডে অভিনয় করতে আসা অভিনেতা আলি জাফর ও ফুয়াদ খান রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে অপারগতা জানিয়ে ছিলেন।