ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন পর ব্রাঞ্জেলিনার রোমান্স

Link Copied!

brangalinaবিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর রোমান্স নিয়ে পর্দায় ফিরলেন হলিউডের প্রথম সারির অন্যতম দুই অভিনেতা-অভিনেত্রী ও স্বামী-স্ত্রী ব্র‌্যাট পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।
জানা গেছে, হলিউডের প্রথম সারির তালিকাভুক্ত দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র‌্যাট পিট দীর্ঘদিন পর রোমান্টিক গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন।ছবির নাম ‘বাই দ্য সি’। ইতিমধ্যে গত ৬ আগস্ট ছবিটির ট্রেলারও প্রকাশ হয়েছে ইউটিউবে, তবে তা সংক্ষিপ্ত আকারে প্রথমে প্রকাশ করা হয়েছে। শীঘ্রই পূর্ণ ট্রেলার প্রকাশেরও কথা রয়েছে।
৭০ দশকে রোল্যান্ড ও ভেনেসা দম্পতির ফ্রান্স ভ্রমনকে নিয়ে এই রোমান্টিক ছবি। ছবিটির প্রধান আকর্ষণ হল এটির পরিচালনা করছেন স্বয়ং অ্যাঞ্জেলিনা জোলি। যদিও এটিই তার প্রথম নির্মাণ নয়। এর আগেও অ্যাঞ্জেলিনা জোলি আরো দুটি ফিচার ফিল্ম নির্মাণ করেছেন। একটি ‘ইন ল্যান্ড অব ব্লাড এন্ড হানি’ এবং অন্যটি ‘আনব্রকেন’। এছাড়াও আরো দুটি ছবি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন তিনি।